Egg Korma Premix

Description

উপকরণ ও পরিমান

সিদ্ধ ডিম – ৮/১০ টি, তেল – ৫/৬ টেবিল চামচ, টক দই – ২ চা চামচ, নারিকেলের দুধ – এক কাপ, ঘি – ১/২ টেবিল চামচ, চিনি – ২ চা চামচ (স্বাদ অনুযায়ী), গুঁড়া দুধ/মাওয়া – ১ চা চামচ (ঐচ্ছিক ), কেওরা জল ২/৩ ফোটা, পেঁয়াজ বেরেস্তা – ৪ টেবিল চামচ।

তৈরি প্রনালি

একটি বাটিতে প্রিমিক্স পাউডার নিয়ে তাতে টক দই মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন । প্রয়োজনে সামান্য তরল দুধ মিশিয়ে নিন। এরপর এটিকে ১০-১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিন।
চুলায় একটি প্যানে তেল গরম করে তাতে সিদ্ধ ডিমগুলো সামান্য লবন ও মরিচ দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে লাল করে ভেজে নিন।
চুলায় প্যানে তেল গরম করে তাতে প্রিমিক্সের মিশ্রণটি ঢেলে দিন এবং ৩-৫ মিনিট রান্না করুন। সামান্য পানি দিন যাতে মশলা পুড়ে না যায়। মসলা অবশ্যই ভালো করে কষিয়ে নিবেন। মশলার উপরে তেল ভেসে উঠলে তাতে প্যাকেট এর ভিতরে থাকা নারিকেলের গুঁড়া দুধ এক কাপ পানিতে ভালো ভাবে মিশিয়ে দিয়ে দিন। দুধ ফুটে উঠলে তাতে ভাজা ডিমগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে নিবেন যাতে নিচে লেগে না যায় ৷
রান্না হয়ে গেলে এক পর্যায়ে ঢাকনা তুলে কেওরা জল,গুঁড়া দুধ ও চিনি দিয়ে ভালো ভাবে মিশিয়ে পাঁচ মিনিট রান্না করুন। শেষে ঘি, কাঁচা মরিচ ২-৩ টা ও বেরেস্তা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিন। লবন ঠিক আছে কিনা অবশ্যই দেখে নিবেন। মাখা মাখা (আপনি চাইলে ঝোল রাখতে পারেন ) হয়ে গেলে
নামিয়ে পরিবেশন করুন পোলাউ এর সাথে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Egg Korma Premix”

Your email address will not be published. Required fields are marked *